পেঙ্গুইনের প্রেম শুধু একবারের!
জানেন পেঙ্গুইন জীবনে মাত্র একবারই প্রেমে পড়ে, একজন সঙ্গীকেই বেছে নেয় আর তার সাথেই ভাগ করে নেয় জীবনের সমস্ত সুখ দুঃখ। মানুষের মতো তারাও প্রোপোজ করে, তবে গোলাপ দিয়ে নয় “ছোট্ট একটা পাথর” দিয়ে! এই পাথরটি হলো তাদের ভালোবাসার প্রতীক, যার মাধ্যমে তারা জীবনসঙ্গীকে প্রস্তাব দেয়। পাখিদের মধ্যে পেঙ্গুইনের এই একনিষ্ঠ প্রেম সত্যিই অনন্য উদাহরণ।
#Bird