চাঁদে রয়েছে একমাত্র মানুষের মৃতদেহ!
আপনি কি জানেন চাঁদে একজন মানুষের চিতাভস্ম সমাহিত করা হয়েছে? তাঁর নাম ইউজিন শুমেকার, যিনি ছিলেন একজন বিখ্যাত গ্রহবিজ্ঞানী। তিনি সারাজীবন চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি। ১৯৯৭ সালে তাঁর মৃত্যুর পর নাসা তাদের 'লুনার প্রসপেক্টর' মহাকাশযানে করে তাঁর কিছু চিতাভস্ম একটি ছোট ক্যাপসুলে ভরে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনিই একমাত্র মানুষ যিনি চাঁদে চিরনিদ্রায় শায়িত আছেন।
#Space