পহেলা বৈশাখের ইতিহাস!
বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের সূচনা হয় মুঘল সম্রাট আকবর-এর সময়। ১৫৮৪ খ্রিস্টাব্দে (মতান্তরে ১৫৫৬ খ্রি.) তিনি রাজস্ব আদায়ের সুবিধার জন্য বাংলা সন চালু করেন। হিজরি (চাঁদের) সন ও সৌর সনের সমন্বয়ে তৈরি এই নতুন বর্ষপঞ্জি কৃষি ও কর ব্যবস্থাকে সহজ করে তোলে। এই বাংলা সনের গণনা শুরু হয় ১৫৫৬ সালের ৫ নভেম্বর থেকে, যা আজও বাঙালির সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
#History