জিআই ট্যাগে বিশ্বমঞ্চে বলাগড়ের ঐতিহ্যবাহী ডিঙি নৌকা

জিআই ট্যাগে বিশ্বমঞ্চে বলাগড়ের ঐতিহ্যবাহী ডিঙি নৌকা
পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড়ের ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী 'ডিঙি নৌকা' পেল ঐতিহাসিক জিআই স্বীকৃতি। পেরেক ছাড়া, বিশেষ কাঠের জোড় পদ্ধতিতে তৈরি এই নৌকা স্থানীয় নৌশিল্পীদের এক অনন্য সৃষ্টি। এই আন্তর্জাতিক তকমা বাংলার প্রাচীন শিল্প সংস্কৃতিকে যেমন সম্মানিত করল, তেমনই অবলুপ্তপ্রায় এই হস্তশিল্পের বাণিজ্যিক প্রসার ও কারিগরদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।
#India