বিজ্ঞানের আশীর্বাদ এই ১১ গ্রামের হার্ট!
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইলফলক তৈরি করেছে এই ১১ গ্রাম ওজনের বিশ্বের সবচেয়ে ছোট কৃত্রিম হৃৎপিণ্ড। ২০১২ সালে ইতালির চিকিৎসকরা ১৬ মাস বয়সী এক মুমূর্ষু শিশুর শরীরে এটি সফলভাবে স্থাপন করেন। দাতার আসল হৃৎপিণ্ড পাওয়ার আগে পর্যন্ত এই ক্ষুদ্র ডিভাইসটি দীর্ঘ ১৩ দিন শিশুটির জীবন বাঁচিয়ে রেখেছিল।
#Science