ট্রেডমিল একসময় ছিল শাস্তির যন্ত্র!
আজ আমরা শরীরচর্চার জন্য যে ট্রেডমিল ব্যবহার করি, প্রায় ২০০ বছর আগে সেটিই ছিল জেলখানার ভয়ংকর শাস্তির যন্ত্র! সেই সময় এটিকে “ট্রেডহুইল” বলা হতো। বন্দীদের এর ওপর উঠে সিঁড়ি ভাঙার মতো হাঁটতে হতো, আর সেই ঘূর্ণন শক্তি দিয়ে গম ভাঙা ও জল তোলার কাজ হতো। সবচেয়ে কঠিন বিষয় হলো, বন্দীদের প্রতিদিন ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত এই চাকার ওপর হাঁটতে হতো যা পাহাড়ে ওঠার মতোই কষ্টকর ছিল।
#History